আরামবাগ বাসস্ট্যান্ডের তৃণমূল পার্টি অফিস সংলগ্ন এলাকা থেকে বোমা ও অস্ত্র উদ্ধার, চাঞ্চল্য ছড়াল এলাকায়
আরামবাগ, ১১ মে (হি.স.) : আরামবাগ বাসস্ট্যান্ড চত্বরের হকার্স মার্কেট এলাকায় তৃণমূল পার্টি অফিস সংলগ্ন একটি বন্ধ ঘর থেকে বোমা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোপন সূত্রে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভা
তৃণমূল পার্টি অফিসের কাছ থেকে অস্ত উদ্ধার


আরামবাগ, ১১ মে (হি.স.) : আরামবাগ বাসস্ট্যান্ড চত্বরের হকার্স মার্কেট এলাকায় তৃণমূল পার্টি অফিস সংলগ্ন একটি বন্ধ ঘর থেকে বোমা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোপন সূত্রে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে অভিযান চালায়। অভিযোগ, তালাবন্ধ ঘরের চাবি ভেঙে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একাধিক বোমা ও বিপুল পরিমাণ অস্ত্র।

ঘটনার পর মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, উদ্ধার হওয়া বোমা ও অস্ত্রের পরিমাণ দেখে তাঁরা হতবাক। তাঁদের কথায়, সময়মতো পুলিশ ব্যবস্থা না নিলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। পুলিশের দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। আরামবাগ শহর বিজেপির এসি মোর্চার সভাপতি সঞ্জীব হেলা বলেন, “শুনেছি তৃণমূল কার্যালয় সংলগ্ন এলাকা থেকেই অস্ত্র ও বোমা উদ্ধার করেছে পুলিশ। আমরা সেই খবর পেয়েই এখানে এসেছি। যদি চার তারিখের পর তৃণমূল আবার ক্ষমতায় ফিরত, তাহলে বিরোধীদের উপর আরও অত্যাচার বাড়ত। এই কারণেই মানুষ পরিবর্তন চেয়েছিল।” পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande