ক্যাটরিনা কাইফ প্রথমবার দেখালেন ছেলে বিহানের ঝলক
মুম্বই, ১১ মে (হি.স.): প্রথম মাতৃদিবস বিশেষভাবে উদযাপন করলেন বলিউড অভিনেত্রী । সোশ্যাল মিডিয়ায় তিনি তার ছোট্ট ছেলে বিহান কৌশলের প্রথম ঝলক শেয়ার করতেই আবেগে ভাসলেন অনুরাগীরা। ২০২৫ সালের ৭ নভেম্বর ক্যাটরিনা ও অভিনেতা ভিকি কৌশলের পুত্রসন্তান হয়।
ক্যাটরিনা কাইফ প্রথমবার দেখালেন ছেলে বিহানের ঝলক


মুম্বই, ১১ মে (হি.স.): প্রথম মাতৃদিবস বিশেষভাবে উদযাপন করলেন বলিউড অভিনেত্রী । সোশ্যাল মিডিয়ায় তিনি তার ছোট্ট ছেলে বিহান কৌশলের প্রথম ঝলক শেয়ার করতেই আবেগে ভাসলেন অনুরাগীরা।

২০২৫ সালের ৭ নভেম্বর ক্যাটরিনা ও অভিনেতা ভিকি কৌশলের পুত্রসন্তান হয়। দম্পতি তাঁর নাম রাখেন বিহান কৌশল। ইনস্টাগ্রামে ক্যাটরিনা ঘরের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করেন। এক ছবিতে দেখা যায়, ছোট্ট বিহানের নরম হাত একটি জনপ্রিয় শিশুদের বই ‘দ্য ভেরি হাংরি ক্যাটারপিলার’ ধরে রয়েছে। অন্য ছবিতে ছিল গোলাপি ফুলের সুন্দর তোড়া এবং ভিকি কৌশলের লেখা একটি ভালোবাসার বার্তা। সেখানে লেখা ছিল— “আমার প্রিয়, প্রথম মাতৃদিবসের অনেক শুভেচ্ছা। ভালোবাসা সহ, বিহান এবং বাবা কৌশল।”

এই পোস্ট প্রকাশ্যে আসতেই সোমবার অনুরাগীদের ভালোবাসায় ভরে ওঠে। একজন লেখেন, “খুবই সুন্দর… মা ক্যাটরিনা ও ছোট্ট বিহানের জন্য অনেক ভালোবাসা।” বহু অনুরাগী হৃদয় ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২১ সালে রাজকীয় আয়োজনে বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি কৌশল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande