নেপাল সরকারের মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষাদানের ঘোষণা
কাঠমান্ডু, ১১ মে (হি.স.): নেপাল সরকার দেশজুড়ে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাকে সম্পূর্ণ বিনামূল্যে করার ঘোষণা করেছে। আগামী অর্থবছরের নীতি ও কর্মসূচি উপস্থাপন করতে গিয়ে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল জানান, সরকার মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা
নেপাল সরকার মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালুর ঘোষণা দিল


কাঠমান্ডু, ১১ মে (হি.স.): নেপাল সরকার দেশজুড়ে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাকে সম্পূর্ণ বিনামূল্যে করার ঘোষণা করেছে।

আগামী অর্থবছরের নীতি ও কর্মসূচি উপস্থাপন করতে গিয়ে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল জানান, সরকার মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষাদান কার্যকর করার লক্ষ্য বাস্তবায়ন করবে।

সরকার জানিয়েছে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সরকারি শিক্ষাব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো হবে এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণের আওতায় এনে পরিষেবা-ভিত্তিক শিক্ষার দিকে নিয়ে যাওয়া হবে।

নীতিতে আরও বলা হয়েছে, উচ্চশিক্ষাকে শ্রমবাজারের সঙ্গে যুক্ত করা হবে। পাশাপাশি কমিউনিটি স্কুলগুলোতে উচ্চগতির ইন্টারনেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক শিক্ষাব্যবস্থা চালু করা হবে।

শিক্ষকদের নিয়োগ, পদোন্নতি ও মূল্যায়ন পুরোপুরি যোগ্যতাভিত্তিক করা হবে। “উৎকৃষ্ট শিক্ষক কর্মসূচি” চালুর কথাও ঘোষণা করা হয়েছে।

সরকার সব স্তরের পাঠ্যক্রম পুনর্বিবেচনা করে শিক্ষাকে আরও বাস্তবমুখী, মানসম্পন্ন এবং কর্মমুখী করার পরিকল্পনা নিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande