
বাঁকুড়া, ১২ মে (হি.স.) : আইসক্রিম কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার ধৃতকে বিষ্ণুপুর জেলা আদালতে পেশ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জয়পুর এলাকায়।
পরিবারের অভিযোগ, অভিযুক্ত কৌশিক মাঝি শিশুকন্যাকে গাড়িতে করে একটি পরিত্যক্ত স্কুলবাড়িতে নিয়ে যায়। সেখানেই তাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। পরে বাড়ি ফিরে ওই নাবালিকা পরিবারের সদস্যদের গোটা ঘটনা জানায়।
এরপর জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে। পরিবারের তরফে ধৃতের কঠোরতম শাস্তির দাবি জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট