গোঘাটে বিডিওর সঙ্গে বিজেপি নেত্রীর সৌজন্য সাক্ষাৎ, উঠল দুর্নীতির অভিযোগ
হুগলি , ১২ মে (হি.স.) : সরকারি বিভিন্ন কাজে দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার গোঘাট ২ নম্বর ব্লকের বিডিওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির নেত্রী দোলন দাস। ব্লক অফিসে গিয়ে তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচ
সৌজন্য সাক্ষাতে বিজেপি নেত্রী দোলন দাস


হুগলি , ১২ মে (হি.স.) : সরকারি বিভিন্ন কাজে দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার গোঘাট ২ নম্বর ব্লকের বিডিওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির নেত্রী দোলন দাস।

ব্লক অফিসে গিয়ে তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দোলন দাস অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতি কার্যত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পরিণত হয়েছিল। এর ফলে সাধারণ মানুষ সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন বলেও দাবি করেন তিনি।

দোলন দাসের বক্তব্য, বর্তমানে প্রশাসনের মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের কাছে স্বচ্ছ ও নিরপেক্ষ পরিষেবা পৌঁছে দেওয়া। সেই বার্তাই প্রশাসনের কাছে তুলে ধরতেই এদিন বিডিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানান বিজেপি নেত্রী।

যদিও এই বিষয়ে ব্লক প্রশাসনের কোনও আধিকারিক প্রকাশ্যে মন্তব্য করতে চাননি।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপির পক্ষ থেকে প্রশাসনের নিরপেক্ষতার দাবি তোলা হলেও শাসকদলের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande