বিধায়ক প্রশান্ত দিগারকে সংবর্ধনা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির
হুগলি , ১২ মে (হি.স.) : গোঘাটে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হল এলাকার বিজেপি বিধায়ক প্রশান্ত দিগারকে। মঙ্গলবার গোঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে সমিতির সদস্যরা ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে বিধায়ককে সম্মান জানান। অনুষ্ঠানে এ
আলু ব্যবসায়ীদের বিধায়ককে সম্বর্ধনা গোঘাটে


হুগলি , ১২ মে (হি.স.) : গোঘাটে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হল এলাকার বিজেপি বিধায়ক প্রশান্ত দিগারকে। মঙ্গলবার গোঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে সমিতির সদস্যরা ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে বিধায়ককে সম্মান জানান। অনুষ্ঠানে এলাকার বহু আলু ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিধায়ক হওয়ার আগে প্রশান্ত দিগার পেশায় আলু ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন আলু ব্যবসার সঙ্গে যুক্ত থাকার সুবাদে এলাকার ব্যবসায়ীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই কারণেই পুরনো সহকর্মী ও বন্ধুদের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানা গিয়েছে।

সংবর্ধনা পেয়ে প্রশান্ত দিগার বলেন, “একসময়ের সহকর্মী ও বন্ধুরা আজ আমাকে যেভাবে সম্মান জানিয়েছেন, তাতে আমি অভিভূত। তাঁদের এই ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করে তুলল। আগামী দিনেও আলু ব্যবসায়ীদের পাশে থেকে তাঁদের স্বার্থে কাজ করার চেষ্টা করব।”

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার আলু ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আগামী দিনে বিধায়কের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ করা হবে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande