তৃণমূল কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে সরব অভিষেক
কলকাতা, ১২ মে (হি.স.): রাজ্যে পালাবদের পরে তৃণমূল কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে সরব হয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। মৃত্যুর সংখ্যা বাড়লেও ন্যায়বিচার মিলছে না। বিচারের জন্য কান্না ‘বধির’দের কান পর্যন্ত পৌঁছচ্ছে না বলে এবার সমাজ মাধ্যমে ক্ষোভ প্রকা
তৃণমূল কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে সরব অভিষেক


কলকাতা, ১২ মে (হি.স.): রাজ্যে পালাবদের পরে তৃণমূল কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে সরব হয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। মৃত্যুর সংখ্যা বাড়লেও ন্যায়বিচার মিলছে না। বিচারের জন্য কান্না ‘বধির’দের কান পর্যন্ত পৌঁছচ্ছে না বলে এবার সমাজ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সমাজ মাধ্যমে পোস্ট করে তিনি দাবি করেন, বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীদের নৃশংস হামলায় মৃত্যু হয়েছে দলের দুই কর্মীর। তাঁরা হলেন, সপ্তগ্রামের সোমনাথ ভট্টাচার্য এবং চাকদার তপন শিকদার। মৃত দুজনেই দলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। অভিষেক জানিয়েছেন, শোকস্তব্ধ শহিদ পরিবারগুলির বর্তমানে একটাই প্রশ্ন, বিজেপির বাংলায় তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা কি হিংসা, অত্যাচার ও মৃত্যুকে ডেকে আনার সমান? অভিষেক সমাজ মাধ্যমে এও জানান, এই লজ্জাজনক নীরবতার মধ্যেই সাধারণ মানুষ প্রতিনিয়ত বিজেপির হিংসা, প্রতিহিংসা এবং চরম নৈরাজ্যের রাজনীতির শিকার হচ্ছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande