হরিয়ানার দুটি পৃথক এলাকায় প্রতারণার অভিযোগ, তদন্তে পুলিশ
জিন্দ, ১২ মে ( হি.স.): প্রতারণার অভিযোগ উঠলো হরিয়ানার দুটি পৃথক এলাকায়। প্রথমটি ঘটেছে জালপুর কালান গ্রামে , দ্বিতীয়টি ভানা গ্রামে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে , প্রথম প্রতারণার ঘটনাটি ঘটেছে কালান গ্রামের এক বাসিন্দা সুরেন্দ্রর সঙ্গে। তিনি জানান
হরিয়ানার দুটি পৃথক এলাকায় প্রতারণার অভিযোগ, তদন্তে পুলিশ


জিন্দ, ১২ মে ( হি.স.): প্রতারণার অভিযোগ উঠলো হরিয়ানার দুটি পৃথক এলাকায়। প্রথমটি ঘটেছে জালপুর কালান গ্রামে , দ্বিতীয়টি ভানা গ্রামে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে , প্রথম প্রতারণার ঘটনাটি ঘটেছে কালান গ্রামের এক বাসিন্দা সুরেন্দ্রর সঙ্গে। তিনি জানান , তাঁর ভাগ্নে হিমাংশু বিগত একবছর ধরে বিদেশে থাকে। ২০ এপ্রিল হিমাংশুর নাম করে একজন হোয়াটসঅ্যাপে তাঁকে ফোন করে। ফোনে সে সুরেন্দ্রকে কিছু টাকা দেওয়ার জন্য তাঁর ব্যাঙ্ক আকাউন্ট নম্বর চায়। মেসেজ মারফত জানানো হয় ১৫ লক্ষ ১৫ হাজার টাকা পেয়েছেন। কিছুক্ষন পর আরও একজন ব্যক্তি সুরেন্দ্রকে ওই একই নম্বর থেকে ফোন করে নিজেকে হিমাংশুর বন্ধু হিসেবে পরিচয় দেয় । মেসেজ মারফত দ্বিতীয়জন সুরেন্দ্রকে অন্য একটি ব্যাংক আকাউন্ট নম্বর পাঠায় এবং ২ লক্ষ টাকা পাঠানোর আর্জি জানায়। দ্বিতীয়জনের নির্দেশমতো ২ লক্ষ টাকা পাঠানোর পরেও পরবর্তীতে আরও টাকা দাবি করা হলে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ভানা গ্রামের এক বাসিন্দা অজয়ের সঙ্গে। সেই গ্রামেরই মনসু নামের এক বাসিন্দা অস্ট্রেলিয়ায় থাকেন। ১০ মে, অজয় এক ব্যক্তির কাছ থেকে একটি মেসেজ পান। মেসেজে ওই ব্যক্তি নিজেকে মনসু বলে দাবি করেন। মেসেজ মারফত তাঁর অ্যাকাউন্টে ১০লক্ষ ৪০হাজার ৬০০ টাকার একটি স্লিপ পাঠানো হয়। অজয়কে জানানো হয় পরে এই টাকাটি মনসু তুলে নেবে। পরবর্তীতে এক এজেন্টের নম্বর পাঠিয়ে তাঁকে ২ লক্ষ ৪৫ হাজার টাকা পাঠানোর কথা জানায় ওই ব্যক্তি । তবে পরবর্তীতে টাকার দাবি আরও বাড়তে থাকায় অজয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এই দুটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande