নিট পরীক্ষা বাতিল হতেই বিজেপি-কে তোপ অরবিন্দ কেজরিওয়ালের
নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : নিট ইউজি পরীক্ষা বাতিল হতেই বিজেপির বিরুদ্ধ আক্রমণ শানালেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার কেজরিওয়াল বলেন, এই প্রথম নয় যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো। এমন
অরবিন্দ কেজরিওয়াল


নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : নিট ইউজি পরীক্ষা বাতিল হতেই বিজেপির বিরুদ্ধ আক্রমণ শানালেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার কেজরিওয়াল বলেন, এই প্রথম নয় যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো। এমন ঘটনা এর আগেও চারবার ঘটেছে। এর একমাত্র অর্থ হলো—এর পেছনে যোগসাজশ এবং রাজনৈতিক মদতরয়েছে। এ দেশে আসলে কী চলছে? যারা একটি পরীক্ষাই ঠিকমতো পরিচালনা করতে পারে না, তারা সরকার চালাবে কীভাবে? এটি সম্পূর্ণই একটি যোগসাজশের ঘটনা। পরীক্ষার্থীদের প্রতি আমার পূর্ণ সহানুভূতি রয়েছে। আমি তাদের বলতে চাই, এই সরকার কেবল ‘আন্দোলনের’ ভাষাই বোঝে; আর কেজরিওয়াল তাদের পাশে থাকবেন।

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী মোদীর আহ্বানের প্রেক্ষিতে 'এএপি’-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেন, দেশে এখন স্তম্ভিত। প্রধানমন্ত্রীর কাছে আমার তিনটি অনুরোধ রয়েছে—তাঁর উচিত দেশকে জানানো যে বর্তমানে আমাদের অর্থনীতির অবস্থা কেমন এবং অদূর ভবিষ্যতে কী পরিস্থিতি অপেক্ষা করছে। বর্তমানে বাজারে নানারকম গুজব ছড়িয়ে পড়ছে, যা অর্থনীতির আস্থার জন্য মোটেও শুভ নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande