তৃণমূলের অধিকাংশ নেতাই দুর্নীতিগ্রস্ত, মন্তব্য দিলীপ ঘোষের
কলকাতা, ১২ মে (হি.স.): তৃণমূলের অধিকাংশ নেতাই দুর্নীতিগ্রস্ত, এমনই মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের বেশিরভাগ নেতাই দুর্নীতিগ্রস্ত। এতদিন পুলিশ ও সরকার অ
দিলীপ ঘোষ


কলকাতা, ১২ মে (হি.স.): তৃণমূলের অধিকাংশ নেতাই দুর্নীতিগ্রস্ত, এমনই মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের বেশিরভাগ নেতাই দুর্নীতিগ্রস্ত। এতদিন পুলিশ ও সরকার অনুমতি না দেওয়ায় তদন্ত হচ্ছিল না, কিন্তু এখন সব মামলা আবার শুরু করা হবে। সব কিছুর তদন্ত করা হবে। জনগণ যা চায়, তাই হবে। উল্লেখ্য, সোমবার রাতেই ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু। সুজিতের গ্রেফতারির পরই মঙ্গলবার সকালে এই মন্তব্য করলেন মন্ত্রী দিলীপ ঘোষ।

এদিকে, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের সর্বশেষ শুনানি প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, যাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, ট্রাইব্যুনাল তাঁদের এফআইআর দায়ের করার অধিকার দিয়েছে। ভুল যে কোনও জায়গায় হতে পারে, কিন্তু এটা কোনও ভুল নয়, এটা তৃণমূল সদস্যরা ইচ্ছাকৃতভাবে করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande