কৃষি বিপণন মন্ত্রকের দায়িত্ব নিয়েই মমতাকে বিঁধলেন দিলীপ ঘোষ
কলকাতা, ১২ মে (হি.স.): কৃষি বিপণন মন্ত্রকের দায়িত্ব নিয়েই তৃণমূলকে বিঁধলেন মন্ত্রী দিলীপ ঘোষ। আলুচাষীদের দুরাবস্থার জন্য পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারকে দোষারোপ করেছেন তিনি। মঙ্গলবার কৃষি বিপণন মন্ত্রকের দায়িত্বভার গ্ৰহণ করেন দিলীপ ঘোষ। এদিন সাংবাদ
কৃষি বিপণন মন্ত্রকের দায়িত্ব নিয়েই মমতাকে বিঁধলেন দিলীপ ঘোষ


কলকাতা, ১২ মে (হি.স.): কৃষি বিপণন মন্ত্রকের দায়িত্ব নিয়েই তৃণমূলকে বিঁধলেন মন্ত্রী দিলীপ ঘোষ। আলুচাষীদের দুরাবস্থার জন্য পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারকে দোষারোপ করেছেন তিনি। মঙ্গলবার কৃষি বিপণন মন্ত্রকের দায়িত্বভার গ্ৰহণ করেন দিলীপ ঘোষ।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, এবার আলুর উৎপাদন বেশি হয়েছে, যার ফলে আলুর দাম কমে গেছে; আর ঠিক এই কারণেই কৃষকরা আত্মহত্যা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাইরে আলু বিক্রি বন্ধ করে দিয়েছিলেন। গতকাল আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এখন সব জায়গাতেই আলু বিক্রি করা যাবে। কৃষকরা যেন তাঁদের আলুর ন্যায্য দাম পান—সেটাই নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে বর্তমানে আলোচনা চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande