নাবালিকার প্রেমের সম্পর্ক নিয়ে ক্ষোভ, শ্বাসরোধ করে খুন বাবার
বাহরাইচ, ১২ মে (হি.স.) : প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি বাবা হরিদেব। সেই ক্ষোভেই নিজের নাবালিকা মেয়ে সঙ্গীতাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বাহরাইচ জেলার রিসিয়া থানা এলাকার ভক্তাপুর গ্রাম পঞ্চায়েতে।
প্রেমের সম্পর্ক নিয়ে ক্ষোভ, নাবালিকা মেয়েকে শ্বাসরোধ করে খুন বাবার


বাহরাইচ, ১২ মে (হি.স.) : প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি বাবা হরিদেব। সেই ক্ষোভেই নিজের নাবালিকা মেয়ে সঙ্গীতাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বাহরাইচ জেলার রিসিয়া থানা এলাকার ভক্তাপুর গ্রাম পঞ্চায়েতে। পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামেরই ভিন্ন সম্প্রদায়ের এক যুবকের সঙ্গে সঙ্গীতার প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্ককে কেন্দ্র করে এর আগেও দুই পরিবারের মধ্যে বিবাদ বাধে। সেই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল।

দু’দিন আগে ওই যুবক জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরে। এরপর সঙ্গীতা ফের ওই যুবকের বাড়িতে যায় বলে অভিযোগ। সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোমবার গভীর রাতে নাবালিকা মেয়েকে শ্বাসরোধ করে খুন করেন তার বাবা।

ঘটনার খবর পেয়ে রিসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande