গোঘাট পঞ্চায়েতে সৌজন্য সাক্ষাতে লাড্ডু বিতর্ক, রাজনৈতিক চর্চা তুঙ্গে
হুগলি , ১২ মে (হি.স.) : বিজেপির দেওয়া লাড্ডু খাননি গোঘাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান—এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে গোটা এলাকায়। মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করতে গোঘাট গ্রাম পঞ্চায়েতে যান বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যরা এবং মণ্ডল সভ
বিজেপি নেতৃত্ব  লাড্ডু দিচ্ছেন তৃণমূল প্রধান কে


হুগলি , ১২ মে (হি.স.) : বিজেপির দেওয়া লাড্ডু খাননি গোঘাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান—এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে গোটা এলাকায়।

মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করতে গোঘাট গ্রাম পঞ্চায়েতে যান বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যরা এবং মণ্ডল সভাপতি সুপর্ণা ধুল। দলীয় জয়ের উদযাপন উপলক্ষে পঞ্চায়েতের কর্মী ও উপস্থিত ব্যক্তিদের মিষ্টিমুখ করান বিজেপি নেতৃত্ব।

জানা যায়, গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সান্তনা মান্নাকে লাড্ডু দেওয়া হলেও তিনি তা হাতে নিলেও খাননি। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় রাজনৈতিক তরজা।

বিজেপির দাবি, এটি সংকীর্ণ মানসিকতার পরিচয়। তাঁদের বক্তব্য, রাজনৈতিক সৌজন্য বজায় রেখেই তাঁরা পঞ্চায়েতে গিয়েছিলেন এবং সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়েই আলোচনা করতে চেয়েছিলেন।

যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande