শামীম আহমেদের খোঁজে অভিযানে বিলাসবহুল বেসমেন্টের সন্ধান, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য হাওড়ায়
হাওড়া, ১২ মে (হি. স.) : মধ্য হাওড়ার শিবপুর থানার অন্তর্গত ৩৬ নম্বর ওয়ার্ডে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্ত তৃণমূল আশ্রিত শামীম আহমেদ ওরফে ‘বড়ে’-র খোঁজে অভিযান চালাতে গিয়ে চাঞ্চল্যকর তথ্যের মুখে পড়ল হাওড়া সিটি পুলিশ। মঙ্গলবার অভিযানের একটি
বিলাস বহুল আবাসন


হাওড়া, ১২ মে (হি. স.) : মধ্য হাওড়ার শিবপুর থানার অন্তর্গত ৩৬ নম্বর ওয়ার্ডে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্ত তৃণমূল আশ্রিত শামীম আহমেদ ওরফে ‘বড়ে’-র খোঁজে অভিযান চালাতে গিয়ে চাঞ্চল্যকর তথ্যের মুখে পড়ল হাওড়া সিটি পুলিশ। মঙ্গলবার অভিযানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, চওড়া বস্তি এলাকায় বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় বড়ে ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিজেপির দাবি, ভোটের ফল প্রকাশের পর বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনায় মূল ভূমিকা ছিল বড়ের। ঘটনার পর থেকেই সে পলাতক।অভিযান চালাতে গিয়ে পুলিশ একটি বেসমেন্টে তৈরি বিলাসবহুল থাকার জায়গার সন্ধান পায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সেখানে বেডরুম, ড্রয়িংরুম, রান্নাঘর ও বাথরুম-সহ সমস্ত আধুনিক ব্যবস্থা রয়েছে। এমনকি সিসিটিভি মনিটরিংয়ের ব্যবস্থাও ছিল বলে জানা গিয়েছে। বাইরে থেকে দেখে ওই গোপন ঘরের অস্তিত্ব বোঝার উপায় ছিল না।উল্লেখ্য, এর আগে রাম নবমীর শোভাযাত্রায় হামলার অভিযোগে জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি শামীম আহমেদকে গ্রেফতার করেছিল। তবে ভাইরাল ভিডিও নিয়ে হাওড়া সিটি পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande