
মুম্বই, ১২ মে (হি.স.) : ‘দৃশ্যম ৩’ নিয়ে দর্শকদের উৎসাহ ক্রমশ বাড়ছে। ছবির প্রযোজক কুমার মঙ্গত পাঠক ও অভিষেক পাঠক জানিয়েছেন, হিন্দি ও মালয়ালম—দুই সংস্করণ-এর গল্পকে এগিয়ে নিয়ে যাবে। তবে হিন্দি সংস্করণের গল্প, চিত্রনাট্য ও উপস্থাপনায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে।
প্রযোজকদের দাবি, হিন্দি দর্শকদের কথা মাথায় রেখেই এই পরিবর্তন করা হচ্ছে। ছবিতে ফের মুখ্য ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে। অভিষেক পাঠক জানিয়েছেন, এবার দর্শকরা নতুন কিছু চমক দেখতে পাবেন। পাশাপাশি আগের ছবিগুলির তুলনায় আরও বেশি রোমাঞ্চ ও সাসপেন্স থাকবে ‘দৃশ্যম ৩’-এ।
প্রযোজকদের তরফে জানানো হয়েছে, হিন্দি ‘দৃশ্যম ৩’ আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অন্যদিকে, মোহনলাল অভিনীত মালয়ালম ‘দৃশ্যম ৩’ মুক্তি পাবে তার আগেই, চলতি বছরের ২১ মে।
এছাড়াও জানা গিয়েছে, প্যানোরামা স্টুডিয়োজ খুব শীঘ্রই মালয়ালম চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছে। সেই প্রযোজনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মোহনলালকে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস