বধূর রহস্যমৃত্যু, গ্রেফতার স্বামী
নয়ডা, ১২ মে (হি.স.) : উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলায় ইকোটেক-৩ থানার অন্তর্গত জলপুরা গ্রামে এক বধূর রহস্যমৃত্যুকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃতার পরিবারের অভিযোগ, পণের জন্য তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় স্বামী উপেন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুল
পণের দাবিতে নববিবাহিতার মৃত্যুর অভিযোগে গ্রেফতার স্বামী


নয়ডা, ১২ মে (হি.স.) : উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলায় ইকোটেক-৩ থানার অন্তর্গত জলপুরা গ্রামে এক বধূর রহস্যমৃত্যুকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃতার পরিবারের অভিযোগ, পণের জন্য তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় স্বামী উপেন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম প্রিয়া (২৫)। প্রায় দু’বছর আগে উপেন্দ্রর সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর স্বামীর সঙ্গে জলপুরা গ্রামেই থাকতেন তিনি। মঙ্গলবার ইকোটেক-৩ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজয় কুমার সিং জানিয়েছেন, সোমবার রাতে বাড়ির ছাদ থেকে পড়ে রহস্যজনকভাবে প্রিয়ার মৃত্যু হয়। এরপর মৃতার বাপের বাড়ির লোকজন অভিযোগ করেন, পণের জন্য তাঁকে খুন করা হয়েছে।

এই ঘটনায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত স্বামীকে আদালতে তোলা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande