ভারত-নেপাল সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা রুখল এসএসবি, ২ থাই নাগরিক-সহ আটক ৪
শিলিগুড়ি, ১২ মে (হি.স.) : ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বানচাল হলো অবৈধ অনুপ্রবেশের চেষ্টা। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সংলগ্ন নকশালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই থাইল্যান্ডের নাগরিক-সহ মোট ৪ জনকে আটক করেছে সশস্ত্র সীমা বল (এসএসবি)। ধৃতদের
২ থাই নাগরিক-সহ আটক ৪


শিলিগুড়ি, ১২ মে (হি.স.) : ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বানচাল হলো অবৈধ অনুপ্রবেশের চেষ্টা। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সংলগ্ন নকশালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই থাইল্যান্ডের নাগরিক-সহ মোট ৪ জনকে আটক করেছে সশস্ত্র সীমা বল (এসএসবি)। ধৃতদের নাম নুসরত কিংওয়ান ও শনি চলাসিয়া (থাইল্যান্ড), শ্রেষ্ঠ ভর তালি (নেপাল) এবং মহম্মদ সুলেমান (ভারত)।

এসএসবি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে থাইল্যান্ডের দুই নাগরিক, নেপালের এক বাসিন্দা এবং একজন ভারতীয় রয়েছেন। তাঁরা সকলেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাঁদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ভিসার কাগজ উদ্ধার করা হয়েছে। এসএসবি ধৃতদের আটক করার পর নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। এছাড়া অনুপ্রবেশে ব্যবহৃত একটি চার চাকা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, থাইল্যান্ডের এক নাগরিকের কাছে ভারতীয় ভিসা এবং অন্যজনের কাছে ই-ভিসা থাকলেও তাঁদের প্রবেশের ধরন ও উদ্দেশ্য অত্যন্ত সন্দেহজনক ছিল। এই চক্রের জাল কতদূর বিস্তৃত এবং কেন তাঁরা এভাবে প্রবেশের চেষ্টা করছিলেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে সীমান্তে অনুপ্রবেশের ঘটনা বেড়ে চলায় এই সাফল্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande