ব্যস্ত সময়ে বিপর্যস্ত মেট্রো পরিষেবা, চূড়ান্ত ভোগান্তিতে অফিস ফেরৎ যাত্রীরা
কলকাতা, ১২ মে (হি . স ) : ব্যস্ত সময়ে গ্রিন লাইনে হঠাৎই থমকালো কলকাতা মেট্রো। বন্ধ শিয়ালদহ এবং ফুলবাগানের মধ্যে মেট্রো চলাচল। প্রযুক্তিগত সমস্যার জেরে ব্যহত পরিষেবা। যার ফলে চূড়ান্ত ভোগান্তির মধ্যে সাধারণ মানুষ। তবে হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং
মেট্রো পরিষেবা


কলকাতা, ১২ মে (হি . স ) : ব্যস্ত সময়ে গ্রিন লাইনে হঠাৎই থমকালো কলকাতা মেট্রো। বন্ধ শিয়ালদহ এবং ফুলবাগানের মধ্যে মেট্রো চলাচল।

প্রযুক্তিগত সমস্যার জেরে ব্যহত পরিষেবা। যার ফলে চূড়ান্ত ভোগান্তির মধ্যে সাধারণ মানুষ। তবে হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং সল্টলেক স্টেডিয়াম থেকে সল্টলেক সেক্টর ফাইভ স্টেশনের মধ্যে পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে।

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৫টা ৫১ মিনিট নাগাদ গ্রিন লাইনে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। বিষয়টি নজরে আসতেই গোলযোগ মেরামতির জন্য ঘটনাস্থলে যান ইঞ্জিনিয়ারেরা। তাঁরা যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখছেন।

আর এই গোলযোগের কারণে গ্রিন লাইনে পুরোপথে মেট্রো চলেনি। সাময়িকভাবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং সল্টলেক স্টেডিয়াম থেকে সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে মেট্রো চলাচল করে। দ্রুত সম্পূর্ণ পথে পরিষেবা চালু করার চেষ্টা করেন মেট্রো কর্তৃপক্ষ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে বলেও মেট্রো-র তরফে আশা করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande