২১ মে খুলবে শ্রী মদমহেশ্বর মন্দিরের কপাট, ১৯ মে উখিমঠ থেকে রওনা দেবে উৎসব ডোলি
দেহরাদূন, ১২ মে (হি.স.) : উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত মদমহেশ্বর মন্দিরের কপাট আগামী ২১ মে ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হবে। মঙ্গলবার বদ্রীনাথ-কেদারনাথ মন্দির সমিতির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক যাত্রার সূচি জানিয়ে বলেন, ১৭ মে ভগবা
২১ মে খুলবে শ্রী মদমহেশ্বর মন্দিরের কপাট, ১৯ মে উখিমঠ থেকে রওনা দেবে উৎসব ডোলি


দেহরাদূন, ১২ মে (হি.স.) : উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত মদমহেশ্বর মন্দিরের কপাট আগামী ২১ মে ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হবে। মঙ্গলবার বদ্রীনাথ-কেদারনাথ মন্দির সমিতির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক যাত্রার সূচি জানিয়ে বলেন, ১৭ মে ভগবান মদ্মহেশ্বরের উৎসব মূর্তি ওঙ্কারেশ্বর মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে মন্দিরের সভামণ্ডপে প্রতিষ্ঠা করা হবে।

তিনি জানান, ১৯ মে সকালে ভগবান মদমহেশ্বরের উৎসব ডোলি ওঙ্কারেশ্বর মন্দির থেকে রওনা দিয়ে রাতের বিশ্রামের জন্য রাকেশ্বরী মন্দিরে পৌঁছবে। এরপর ২০ মে ডোলি রাঁসি থেকে যাত্রা শুরু করে রাত্রিযাপনের জন্য গৌন্ডারে পৌঁছবে।

মন্দির সমিতির মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের সূত্রে জানা গেছে , ২১ মে সকালে গৌন্ডার গ্রাম থেকে উৎসব ডোলি যাত্রা শুরু করবে। এরপর কর্ক লগ্নে বৈদিক রীতি মেনে শ্রী মদমহেশ্বর মন্দিরের কপাট সাধারণ ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande