বাংলার জনসংখ্যার ভারসাম্য বদলে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে সরব বিজেপি
কলকাতা, ১২ মে (হি. স. ) : “পশ্চিমবঙ্গকে পরিকল্পিতভাবে ‘পশ্চিম বাংলাদেশ’-এ পরিণত করার চেষ্টা চলছে। বিদেশি অনুপ্রবেশকারীদের মাধ্যমে বাংলার জনসংখ্যার ভারসাম্য বদলে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজেপি আন্দোলন চালিয়ে যাবে। ” রাজ্যে অনুপ্রবেশ ও জনবিন্যাস প
বাংলার জনসংখ্যার ভারসাম্য বদলে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে সরব বিজেপি


কলকাতা, ১২ মে (হি. স. ) : “পশ্চিমবঙ্গকে পরিকল্পিতভাবে ‘পশ্চিম বাংলাদেশ’-এ পরিণত করার চেষ্টা চলছে। বিদেশি অনুপ্রবেশকারীদের মাধ্যমে বাংলার জনসংখ্যার ভারসাম্য বদলে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজেপি আন্দোলন চালিয়ে যাবে। ” রাজ্যে অনুপ্রবেশ ও জনবিন্যাস পরিবর্তনের অভিযোগ তুলে বুধবার বিজেপির রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি ও বর্তমান রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা এই মন্তব্য করেন।

ভোট-পরবর্তী হিংসা প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি শান্তি ও গণতন্ত্রে বিশ্বাস করে বলেই রাজ্যে আরও বড় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে। বিজেপি কর্মীদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও এলাকা ছাড়া করার অভিযোগ তুলে তিনি বলেন, দলের পক্ষ থেকে আইনের মাধ্যমে প্রতিটি ঘটনার বিচার চাওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande