কলকাতা থেকে গ্রেফতার মাওবাদী নেত্রী
কলকাতা, ১২ মে (হি.স.): এক মাওবাদী নেত্রীকে গ্রেফতার করা হল। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলা। তাকে উত্তর কাশীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের এসটিএফ তাঁকে গ্রেফতার করেছে। ধৃত নেত্রী বিহার-ঝাড়খণ্ড বেঙ্গল রিজিওনাল কমি
কলকাতা থেকে গ্রেফতার মাওবাদী নেত্রী


কলকাতা, ১২ মে (হি.স.): এক মাওবাদী নেত্রীকে গ্রেফতার করা হল। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলা। তাকে উত্তর কাশীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের এসটিএফ তাঁকে গ্রেফতার করেছে। ধৃত নেত্রী বিহার-ঝাড়খণ্ড বেঙ্গল রিজিওনাল কমিটির মেম্বার ছিলেন। শ্রদ্ধা ঝাড়খণ্ড ও বাংলায় কোঅর্ডিনেটর হিসাবে কাজ করতেন বলে জানা গিয়েছে।

জানা গেছে, মাওবাদীদের ওই নেত্রী নদিয়ার চাকদার বাসিন্দা। এই মাওবাদী নেত্রীর নামে ঝাড়খণ্ডে একাধিক মামলা রয়েছে। তাঁর মাথার দাম ১৫ লক্ষ টাকা ছিল। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, মাধাই পাত্র নামে এক মাওবাদী এ দিন কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি দীর্ঘদিন মাওবাদী কাজকর্মে যুক্ত ছিলেন। কিন্তু আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande