নিট পরীক্ষা বাতিলে উদ্বিগ্ন মেডিকেল অ্যাসোসিয়েশন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নয়াদিল্লি, ১২ মে (হি.স.): প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হয়েছে সর্বভারতীয় নিট ইউজি পরীক্ষা। আর তাতে উদ্বেগ প্রকাশ করেছে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে। ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ব
নিট পরীক্ষা বাতিলে উদ্বিগ্ন মেডিকেল অ্যাসোসিয়েশন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


নয়াদিল্লি, ১২ মে (হি.স.): প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হয়েছে সর্বভারতীয় নিট ইউজি পরীক্ষা। আর তাতে উদ্বেগ প্রকাশ করেছে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে।

ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হয়ে গেল নিট ইউজি ২০২৬ পরীক্ষা। গত ৩ মে সারা দেশে এই পরীক্ষার আয়োজন করা হয়। কিন্তু তার পরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আসতে থাকে। তারই প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে পরীক্ষা বাতিলের। জানানো হয়েছে ফের পরীক্ষা নেওয়া হবে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মঙ্গলবার ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন এক্স মাধ্যমে জানিয়েছে, এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন অবিলম্বে জবাবদিহিতার দাবি জানাচ্ছে। আমরা নীরব থাকব না। দৃষ্টান্তমূলক শাস্তিই হলো একমাত্র সমাধানের পথ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande