মৌনি-সুরাজের সম্পর্কে ভাঙনের জল্পনা, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো
মুম্বই, ১২ মে (হি.স.) : বলিউডে ফের বিচ্ছেদের জল্পনা। এবার সেই তালিকায় নাম জড়াল অভিনেত্রী মৌনি রায় এবং তার স্বামী সুরাজ নাম্বিয়ারের। মঙ্গলবার সামাজিক মাধ্যমে আচমকাই একে অপরকে আনফলো করেছেন এই দম্পতি। তারপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জোর চ
বলিউডে উঠলো মৌনী ও সুরাজের বিচ্ছেদের গুঞ্জন, ইনস্টাগ্রামে আনফলো একে  অপরকে


মুম্বই, ১২ মে (হি.স.) : বলিউডে ফের বিচ্ছেদের জল্পনা। এবার সেই তালিকায় নাম জড়াল অভিনেত্রী মৌনি রায় এবং তার স্বামী সুরাজ নাম্বিয়ারের। মঙ্গলবার সামাজিক মাধ্যমে আচমকাই একে অপরকে আনফলো করেছেন এই দম্পতি। তারপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।শুধু আনফলো করাই নয়, সুরাজ তাঁদের বিয়ে ও একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের একাধিক ছবিও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মুছে ফেলেছেন বা আর্কাইভ করেছেন। যদিও মৌনির অ্যাকাউন্টে এখনও দু’জনের একসঙ্গে থাকা বেশ কিছু ছবি দেখা যাচ্ছে।অনেকদিন ধরেই দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ। বিভিন্ন অনুষ্ঠানেও তাঁদের মধ্যে সেই অস্বস্তির ইঙ্গিত মিলেছিল বলে দাবি অনুরাগীদের। যদিও মৌনি, সুরজের সম্পর্কে ভাঙনের খবর এখনও নিশ্চিত নয়। এখনও পর্যন্ত মৌনি বা সুরাজ কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।উল্লেখ্য, ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় মালয়ালি ও বাঙালি রীতিতে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন মৌনি ও সুরাজ। দুবাইয়ের ব্যবসায়ী এবং ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার সুরাজ বেঙ্গালুরুর এক জৈন পরিবারের সদস্য। বিয়ের পর প্রায়শই সামাজিক মাধ্যমে নিজেদের ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নিতে দেখা গিয়েছে এই দম্পতিকে।

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande