নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস মামলায় এফআইআর দায়ের, তদন্ত শুরু করল সিবিআই
নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শিক্ষা মন্ত্রকের উচ্চ শিক্ষা বিভাগ থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার সিবিআই এক বিবৃতিতে জানায়, ভারতীয় ন্যায় সংহিতার অধীনে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, আস্থাভঙ্গ, চুরি ও প্রমাণ নষ্ট করার মতো ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইন এবং পাবলিক এক্সামিনেশন (অনুচিত পদ্ধতি প্রতিরোধ) আইন-২০২৪-এর ধারাতেও মামলা দায়ের হয়েছে।

তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, ৩ মে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) নিট-ইউজি পরীক্ষা আয়োজন করে। অভিযোগে বলা হয়েছে, পরীক্ষার আগেই প্রশ্নপত্র সংক্রান্ত কিছু নথি বেআইনিভাবে ছড়িয়ে পড়ার তথ্য এনটিএ-র কাছে আসে।

সিবিআই জানিয়েছে, অভিযোগগুলি পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাই ঘটনার পরিধি, প্রকৃতি এবং এর সঙ্গে জড়িত ব্যক্তি ও সংস্থাগুলির ভূমিকা খতিয়ে দেখতে ব্যাপক তদন্ত শুরু করা হয়েছে।

এজেন্সি জানিয়েছে, তদন্তের জন্য বিশেষ দল গঠন করে বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সিবিআই জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

 rajesh pande