গুয়াহাটিতে এনএফ রেলের সেন্ট্রাল হাসপাতালে অনুষ্ঠিত নবজাতকের মৃত্যুর হার হ্রাস অভিযান কার্যক্রম
গুয়াহাটি, ১২ মে (হি.স.) : দেশব্যাপী ‘নিওনেটাল রিসাসিটেশন প্রোগ্রাম’ (এনআরপি) দিবসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সেন্ট্রাল হাসপাতাল। এর মাধ্যমে নবজাতকদের স্বাস্থ্যসেবা উন্নত করা এবং প্রতিরোধযোগ্য নবজাতক মৃত্যু হ্রাসের প্রতি ত
মালিগাঁও-এ অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে স্বাস্থ্যসেবা পেশাজীবীরা


গুয়াহাটি, ১২ মে (হি.স.) : দেশব্যাপী ‘নিওনেটাল রিসাসিটেশন প্রোগ্রাম’ (এনআরপি) দিবসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সেন্ট্রাল হাসপাতাল। এর মাধ্যমে নবজাতকদের স্বাস্থ্যসেবা উন্নত করা এবং প্রতিরোধযোগ্য নবজাতক মৃত্যু হ্রাসের প্রতি তার অঙ্গীকার ব্যক্ত করেছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ মঙ্গলবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, গত ১০ মে অনুষ্ঠিত কার্যসূচির অংশ হিসেবে ১৫ জন স্বাস্থ্যসেবা পেশাজীবী মালিগাঁও-এ অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে আয়োজিত একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। এই শিবিরের নেতৃত্ব দেন শিশু বিভাগের সিনিয়র ডিভিশনাল মেডিক্যাল অফিসার ডা. ইমানুয়েল তুওলোর। তিনি প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানটি সমন্বয় করেন শিশু বিভাগের সিনিয়র ডিভিশনাল মেডিক্যাল অফিসার ডা. কেএমএসকে কৃষ্ণ।

দেশব্যাপী উদ্যোগ, ন্যাশনাল নিওন্যাটোলজি ফোরাম (এনএনএফ)-এর নেতৃত্বে ভারত সরকার, ইন্ডিয়ান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স (আইএপি), ফেডারেশন অব অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটিজ অব ইন্ডিয়া (এফওজিএসআই) এবং ট্রেইনড নার্সেস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (টিএনএআই)-র সহযোগিতায় আয়োজন করা হয়েছে।

কার্যক্রমের উদ্দেশ্য প্রতিটি নবজাতকের জন্য অন্তত একজন প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা প্রদানকারীর উপলব্ধতা নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি সেবা প্রদান কেন্দ্রে ব্যাপক পরিসরে জীবনরক্ষাকারী সক্ষমতা গড়ে তোলা। এই উদ্যোগটি জন্মের পরবর্তী সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘গোল্ডেন মিনিট’-এর সময়কালে সময়োচিত হস্তক্ষেপের গুরুত্বের ওপর জোর দিয়েছে, যে সময়ে তাৎক্ষণিক পুনরুজ্জীবন সহায়তা নবজাতকের জীবিত থাকার সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে।

অনুষ্ঠিত কার্যসূচিতে অংশগ্রহণের মাধ্যমে মালিগাঁওয়ে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে মানসম্মত স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধিতে নিরবচ্ছিন্ন প্রয়াসের প্রতি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অঙ্গীকার, বলা হয়েছে প্রেস বার্তায়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande