নিট ইউজি পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতেই সিদ্ধান্ত, জানালো এনটিএ
নয়াদিল্লি, ১২ মে (হি.স.): গত ৩ মে অনুষ্ঠিত মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনার তদন্তভার সিবিআই-কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরক
নিট ইউজি পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতেই সিদ্ধান্ত, জানালো এনটিএ


নয়াদিল্লি, ১২ মে (হি.স.): গত ৩ মে অনুষ্ঠিত মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনার তদন্তভার সিবিআই-কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে ওই পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে। ওই পরীক্ষা আবার কবে নেওয়া হবে, তা পরে ঘোষণা করা হবে। এর জন্য নতুন ভাবে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে। এনটিএ আরও জানিয়েছে, নতুনভাবে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত আর কোনও ফি জমা দিতে হবে না। এছাড়া আগের পরীক্ষার জন্য জমা দেওয়া ফি ফেরত দেওয়া হবে পরীক্ষার্থীদের। নতুন পরীক্ষার জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন করারও দরকার হবে না। এনটিএ এর অফিসিয়াল সামাজিক মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানানো হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande