
গুয়াহাটি, ১২ মে (হি.স.) : অসমের মানুষের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, আমি এই রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছি। মা কামাখ্যার আশীর্বাদে আবার গুয়াহাটি আসতে পেরেছি, বলেছেন পঞ্জাবের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া।
আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী পদে হিমন্তবিশ্ব শর্মা এবং তাঁর পরিষদীয় মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সশরীরে অংশগ্রহণ করতে এসেছেন পাঞ্জাবের রাজ্যপাল গুলাবচাঁদ। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে তাঁর পরিচিত সাংবাদিকদের সঙ্গে কিছুক্ষণ বার্তালাপ করেছেন তিনি। আলাপচারিতায় পাঞ্জাবের রাজ্যপাল কাটারিয়া বলেন, অসম তাঁর স্মরণে-মননে গেঁথে রয়েছে।
এই রাজ্যে বহুদিন ছিলেন তিনি। অসমের মানুষের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তাই সুযোগ পেলেই, মা কামাখ্যার আশীর্বাদে বার বার অসমে ছুটে আসেন, বলেছেন গুলাবচাঁদ কাটারিয়া।
রাজ্য সরকারের বাস্তবায়িত উন্নয়নমূক কাজের ফলে অসমে তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে এনডিএ। নতুন সরকারের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে আসতে পেরে আনন্দ প্রকাশ করেছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস