পুরশুড়ায় বিজেপির বিজয় উৎসব, বাইক ও গাড়ি মিছিলে সরগরম কিষ্টপুর
হুগলি , ১২ মে (হি.স.) : বিজেপির বিজয় উৎসবকে ঘিরে মঙ্গলবার সরগরম হয়ে উঠল পুরশুড়া বিধানসভার কিষ্টপুর এলাকা। এদিন বিজেপির পক্ষ থেকে বিশাল বাইক ও গাড়ি মিছিলের আয়োজন করা হয়। দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলে উপস্থিত ছিলেন পুরশুড়া
বিজয় মিছিলে বক্তব্য রাখছেন বিমান ঘোষ


হুগলি , ১২ মে (হি.স.) : বিজেপির বিজয় উৎসবকে ঘিরে মঙ্গলবার সরগরম হয়ে উঠল পুরশুড়া বিধানসভার কিষ্টপুর এলাকা। এদিন বিজেপির পক্ষ থেকে বিশাল বাইক ও গাড়ি মিছিলের আয়োজন করা হয়। দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

মিছিলে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ-সহ বিজেপির একাধিক নেতা-কর্মী ও সমর্থক।

মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে বিমান ঘোষ বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করছে মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। তিনি দাবি করেন, বিজেপি সরকার সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে।

এদিনের বিজয় উৎসবকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande