“মুসলিম ভোট ছাড়া বাংলায় পরিবর্তন সম্ভব নয়”, ধারনাটা ভুল, মন্তব্য রাহুল সিনহার
কলকাতা, ১২ মে (হি. স.) : “দীর্ঘদিন ধরে একটি ভ্রান্ত ধারণা তৈরি করা হয়েছিল যে মুসলিম ভোট ছাড়া বাংলায় পরিবর্তন সম্ভব নয়, কিন্তু বাংলার মানুষ সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে।” বুধবার বিজেপির রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গ বিজেপির প্রা
রাহুল সিনহা


কলকাতা, ১২ মে (হি. স.) : “দীর্ঘদিন ধরে একটি ভ্রান্ত ধারণা তৈরি করা হয়েছিল যে মুসলিম ভোট ছাড়া বাংলায় পরিবর্তন সম্ভব নয়, কিন্তু বাংলার মানুষ সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে।” বুধবার বিজেপির রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি ও বর্তমান রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা এই মন্তব্য করেন।

তিনি বাংলার সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে যে পশ্চিমবঙ্গের সনাতনী সমাজ ঐক্যবদ্ধ হলে রাজ্যে বড় রাজনৈতিক পরিবর্তন সম্ভব।

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, নিয়োগ দুর্নীতি থেকে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ—রাজ্যের শাসকদলের সর্বস্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, এই দুর্নীতির শিকড় কালীঘাট পর্যন্ত বিস্তৃত এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি খুব শীঘ্রই প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচন করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande