ন্যূনতম মজুরির দাবিতে রিষড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের ধর্মঘট
হুগলি, ১২ মে (হি.স.) : ন্যূনতম মজুরি-সহ একাধিক দাবিতে ধর্মঘটে সামিল হলেন রিষড়া পৌরসভার অস্থায়ী চালক, সাফাইকর্মী ও শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান তাঁরা। এর জেরে পৌরসভার দৈনন্দিন পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েন সাধারণ মানু
ড়িষড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের বিক্ষোভ


হুগলি, ১২ মে (হি.স.) : ন্যূনতম মজুরি-সহ একাধিক দাবিতে ধর্মঘটে সামিল হলেন রিষড়া পৌরসভার অস্থায়ী চালক, সাফাইকর্মী ও শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান তাঁরা। এর জেরে পৌরসভার দৈনন্দিন পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েন সাধারণ মানুষ।

আন্দোলনকারী কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁরা ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত। পাশাপাশি ইএসআই ও পিএফ-এর সুবিধাও কার্যকর করা হয়নি। ছুটির দিনে কাজ করলেও অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হয় না বলেও অভিযোগ তাঁদের।

কর্মীদের দাবি, অবিলম্বে নিয়োগপত্র দিতে হবে, চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বন্ধ করতে হবে এবং সমস্ত কর্মীদের ইউনিফর্মের ব্যবস্থা করতে হবে। নির্দিষ্ট সময়ে বেতন না মেলায় ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই সময়মতো বেতন দেওয়া হয় না, উল্টে বিভিন্নভাবে হুমকির মুখেও পড়তে হয়।

এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন রিষড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিজেপি নেতা মনোজ সিং। তিনি বলেন, “কর্মীদের দাবি সম্পূর্ণ ন্যায্য। পৌরসভার উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা।”

ঘটনাকে কেন্দ্র করে রিষড়া পৌরসভা এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande