
মুম্বই, ১২ মে (হি.স.): পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে নাগরিকদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবেদনের প্রতিক্রিয়ায় মঙ্গলবার এনসিপি (এসপি)-র প্রধান শরদ পাওয়ার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই ঘোষণা দেশের অর্থনীতিতে ‘সুদূরপ্রসারী প্রভাব’ ফেলতে পারে। একই সঙ্গে, সাধারণ নাগরিক, শিল্প, ব্যবসা ও বিনিয়োগকারীদের মধ্যে অস্বস্তির পরিবেশ তৈরি করেছে। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি ভিত্তিতে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্পপতিদের সঙ্গে বৈঠক আয়োজনেরও পরামর্শ দিয়েছেন শরদ পাওয়ার।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ