তামিলনাড়ু বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত প্রভাকর, শুভেচ্ছা স্ট্যালিনের
চেন্নাই, ১২ মে (হি.স.): টিভিকে বিধায়ক জেসিডি প্রভাকর তামিলনাড়ু বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সর্বসম্মতিক্রমে তামিলনাড়ু বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন টিভিকে-র জেসিডি প্রভাকর। অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর প্রভাকর তাঁর আসনে বসলে
তামিলনাড়ু বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত প্রভাকর


চেন্নাই, ১২ মে (হি.স.): টিভিকে বিধায়ক জেসিডি প্রভাকর তামিলনাড়ু বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সর্বসম্মতিক্রমে তামিলনাড়ু বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন টিভিকে-র জেসিডি প্রভাকর। অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর প্রভাকর তাঁর আসনে বসলে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (এআইএডিএমকে) এবং টিভিকে-র নেতারা হাতজোড় করে শ্রদ্ধা ও সমর্থন প্রদর্শন করেন।

বিধানসভার নতুন অধ্যক্ষকে অভিনন্দন জানিয়েছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। স্ট্যালিন সমাজ মাধ্যমে জানান, তামিলনাড়ু বিধানসভার মাননীয় স্পিকার নির্বাচিত হওয়ায় থিরু জে সি ডি প্রভাকর এবং বিধানসভার মাননীয় ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় থিরু রবিশঙ্করকে আমার আন্তরিক অভিনন্দন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande