
তারকেশ্বর, ১২ মে (হি.স.) : বিজেপির অভিনন্দন যাত্রাকে ঘিরে মঙ্গলবার সরগরম হয়ে উঠল তারকেশ্বর বিধানসভার বিভিন্ন এলাকা। ধনিয়াখালি থানার অন্তর্গত রঘুনাথপুর ও ধরমপুর এলাকায় বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই যাত্রায় উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিজেপি নেতা গণেশ চক্রবর্তী সহ দলের একাধিক কর্মী ও সমর্থক। বিজেপির দাবি, বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে গোটা এলাকা গেরুয়া আবহে ভরে ওঠে।
দলীয় পতাকা, স্লোগান ও মোটরবাইকের শোভাযাত্রায় এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়। বিজেপি নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষের সমর্থন ও আশীর্বাদকে সামনে রেখেই এই অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়েছে।
এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে। বিজেপির দাবি, আগামী দিনে আরও বৃহত্তর সংগঠন গড়ে তুলে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে তারা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA