বনভূমিতে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ, ট্র্যাক্টর বাজেয়াপ্ত
উমারিয়া, ১২ মে (হি.স.) : বনভূমিতে অবৈধ বালি উত্তোলনকে কেন্দ্র করে মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় বন দফতর ও বালি মাফিয়াদের মধ্যে উত্তেজনা ছড়াল। ঘটনায় একটি ট্র্যাক্টর বাজেয়াপ্ত করেছে বন দফতর। পাশাপাশি চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার জা
বনভূমিতে অবৈধ বালি উত্তোলন ঘিরে উত্তেজনা, ট্র্যাক্টর বাজেয়াপ্ত


উমারিয়া, ১২ মে (হি.স.) : বনভূমিতে অবৈধ বালি উত্তোলনকে কেন্দ্র করে মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় বন দফতর ও বালি মাফিয়াদের মধ্যে উত্তেজনা ছড়াল। ঘটনায় একটি ট্র্যাক্টর বাজেয়াপ্ত করেছে বন দফতর। পাশাপাশি চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার জানা গিয়েছে, সম্প্রতি উমারিয়ার চন্দিয়া রেঞ্জের সালাইয়া বিট এলাকার পানিহা নালায় বনভূমি থেকে অবৈধভাবে বালি তোলার খবর পায় বন দফতর। ঘটনাস্থলে পৌঁছে কয়েকটি ট্র্যাক্টর আটকানোর চেষ্টা করেন বনকর্মীরা। অভিযোগ, সেই সময় স্থানীয় চার ব্যক্তি বনকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং আটক ট্র্যাক্টরটি ছিনিয়ে নিয়ে যান।

টনায় চন্দিয়া থানায় বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।

ঘটনার পরের দিন ফের অভিযানে যায় বন দফতরের দল। বনভূমি থেকে বালি বোঝাই করা অবস্থায় তিনটি ট্র্যাক্টর দেখতে পেয়ে সেগুলি আটকানোর চেষ্টা করা হয়। তবে চালকেরা ট্র্যাক্টর নিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে একটি ট্র্যাক্টর বাজেয়াপ্ত করা হয়।

মঙ্গলবার চন্দিয়ার রেঞ্জার নীলেশ দ্বিবেদী জানিয়েছেন, বনভূমিতে অবৈধ খননের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হচ্ছে। বনকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও ট্র্যাক্টর ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande