ওটিটি পর্দায় আসছে 'দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য রিংস অফ পাওয়ার'-এর তৃতীয় সিজন
নিউ ইয়র্ক, ১২ মে ( হি.স.): ওটিটি পর্দায় আসতে চলেছে ''দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য রিংস অফ পাওয়ার''-এর তৃতীয় সিজন। সোমবার নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে পরিচালক ও প্রযোজক মহলের তরফ থেকে একথা ঘোষণা করা হয়। এর পাশাপাশি অনুষ্ঠানে দেখানো হয় তাদের আসন্ন ছব
ওটিটি পর্দায় আসছে 'দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য রিংস অফ পাওয়ার' -র তৃতীয় সিজন


নিউ ইয়র্ক, ১২ মে ( হি.স.): ওটিটি পর্দায় আসতে চলেছে 'দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য রিংস অফ পাওয়ার'-এর তৃতীয় সিজন। সোমবার নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে পরিচালক ও প্রযোজক মহলের তরফ থেকে একথা ঘোষণা করা হয়। এর পাশাপাশি অনুষ্ঠানে দেখানো হয় তাদের আসন্ন ছবিগুলির একঝলক। প্রকাশ করা হয় সৌরন' চরিত্রে অভিনেতা চার্লি ভিকার্সের প্রথম ঝলক। এর তৃতীয় সিজন ওটিটি পর্দায় প্রকাশিত হতে চলেছে চলতি বছরের ১১ নভেম্বর। সমাজ মাধ্যমে প্রকাশিত হওয়া পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ফিরে আসছেন ডার্ক লর্ড। পোস্টার প্রকাশের পর মঙ্গলবারেও নেটিজেনদের মধ্যে উৎসাহ, উন্মাদনা অব্যাহত ছিল।

প্রসঙ্গত, জে.আর.আর. টলকিনের কাল্পনিক পটভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে 'দ্য লর্ড অফ দ্য রিংস সিরিজটির কাহিনীবিন্যাস । তৃতীয় সিজনে মূলত দেখানো হবে এলফ ও সৌরনের মধ্যে হওয়া ভয়াবহ যুদ্ধ। পৌরাণিক যুগকেই মূলত তুলে ধরা হয়েছে এই সিরিজের মাধ্যমে। আসন্ন সিরিজে অ্যান্ড্রু রিচার্ডসন , জুবিন ভারলা এবং এডাম ইউংয়ের মতো হলিউডের কলাকুশলীরা ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande