শাস্তিমূলক পদক্ষেপ, সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর
বারুইপুর, ১২ মে (হি.স.): বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে সাসপেন্ড হলেন দুই পুলিশকর্মী। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে এবং সাব ইনস্পেক্টর সুকুমার রুইদাসকে সাসপেন্ড করা হয়েছে। ভোটের ফলপ্রকাশের পরের দিন গত ৫ মে বারুইপুর পশ্চি
শাস্তিমূলক পদক্ষেপ, সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর


বারুইপুর, ১২ মে (হি.স.): বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে সাসপেন্ড হলেন দুই পুলিশকর্মী। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে এবং সাব ইনস্পেক্টর সুকুমার রুইদাসকে সাসপেন্ড করা হয়েছে। ভোটের ফলপ্রকাশের পরের দিন গত ৫ মে বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে শারীরিক ভাবে হেনস্থা করেছিল পুলিশ, এমনই অভিযোগ ওঠে। এই নিয়ে লিখিত অভিযোগ করেছিলেন বিশ্বজিৎ। তার ভিত্তিতে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। তার পরেই বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি এবং সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande