অপহরণ ও খুনের অভিযোগে কনৌজে গ্রেফতার এক, তদন্তে পুলিশ
কনৌজ, ১২ মে ( হি.স.): অপহরণ ও খুনের অভিযোগে এক অভিযুক্তকে উত্তর প্রদেশের কনৌজে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে, ফারুখাবাদ রোডে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতের নাম সাগর ওরফে ধর্মবীর ওরফে ধরম। সে মানিকাপুরের বাসিন্দা। তল্লাশি
অপহরণ ও খুনের অভিযোগে কনৌজে গ্রেফতার এক, তদন্তে পুলিশ


কনৌজ, ১২ মে ( হি.স.): অপহরণ ও খুনের অভিযোগে এক অভিযুক্তকে উত্তর প্রদেশের কনৌজে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে, ফারুখাবাদ রোডে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতের নাম সাগর ওরফে ধর্মবীর ওরফে ধরম। সে মানিকাপুরের বাসিন্দা। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে পিস্তল, কার্তুজ এবং ২ হাজার টাকা।

মঙ্গলবার পুলিশ জানায়, ২০২২ সালের অক্টোবর মাসে অপহরণ করা হয় ব্রামাউ থানার অন্তর্গত এলাকার পান্থরা গ্রামের রাহুল নামের এক বাসিন্দাকে। ঘিলোইয়ের বাসিন্দা বিজেন্দ্র কুমার, ফারুখাবাদের খৈরাবাদের বাসিন্দা বিবেক কুমার ও আদেশ এবং মানিকাপুরের বাসিন্দা সাগর ওরফে ধর্মবীর ওরফে ধরমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অপহৃতের স্ত্রী সঙ্গীতা দেবী। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন ১৬ অক্টোবর ২০২২ সালে রাহুলের মৃতদেহ উদ্ধার হলে বিজেন্দ্র , বিবেক , আদেশ এবং সাগরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয় । পুলিশ বিজেন্দ্র ও বিবেককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। তবে এতদিন পলাতক ছিল সাগর।

মঙ্গলবার সকালে গোপন সূত্র মারফত খবর পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে এলাকায় বাড়ায় পুলিশ। ফারুখাবাদ রোডে পুলিশ সাগরকে আটক করতে গেলে পুলিশকে দেখে গুলি চালাতে শুরু করে সে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে জখম হয় সাগরের ডান পা। ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে তার বিরুদ্ধে কনৌজে আটটি এবং ফারুখাবাদে দুটি মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande