বিবাদের জেরে গৃহবধূকে 'খুনের' অভিযোগ জালৌনে, আটক স্বামী ও ননদ
ওরাই, ১২ মে ( হি.স.): বিবাদের জেরেই স্বামী ও ননদ মিলে গৃহবধূকে খুনের অভিযোগ উঠলো উত্তর প্রদেশের জালৌন জেলায়। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে , কোতোয়ালি এলাকার কুদ্রা করৌদি গ্রামে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম বাবলি কুশওয়াহা (৪৫)। পুলিশ ই
বিবাদের জেরে গৃহবধূকে 'খুনের' অভিযোগ জালৌনে, আটক স্বামী ও ননদ


ওরাই, ১২ মে ( হি.স.): বিবাদের জেরেই স্বামী ও ননদ মিলে গৃহবধূকে খুনের অভিযোগ উঠলো উত্তর প্রদেশের জালৌন জেলায়। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে , কোতোয়ালি এলাকার কুদ্রা করৌদি গ্রামে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম বাবলি কুশওয়াহা (৪৫)। পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে আটক করেছে। ধৃতদের নাম সুশীল কুশওয়াহা এবং চন্দ্রকালী ।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার মৃত বাবলি দেবী তাঁর স্বামী সুশীলের সঙ্গে গিয়েছিলেন ননদ চন্দ্রকালীর বাড়ি। রাতে চন্দ্রকালীর বাড়িতে মদ্যপানের আসর বসে। আসরের মাঝখানে হঠাৎই বাবলির সঙ্গে ননদ চন্দ্রকালি এবং সুশীলের বিবাদ বাঁধে। বিবাদ একসময় চরম আকার নিলে সুশীল ও চন্দ্রকালী মিলে বাবলিকে বেধড়ক মারধর করে। অতিরিক্ত আঘাতের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবলির। এরপর সুশীল এবং চন্দ্রকালী ঘটনাস্থল থেকে চম্পট দেওয়ার চেষ্টা করে। তবে স্থানীয়রা তাঁদের আটক করে এবং খবর দেয় পুলিশে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাবলির অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে । সুশীল ও চন্দ্রকালী উভয়েই মত্ত ছিল। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande