
দক্ষিণ ২৪ পরগনা, ১২ মে (হি.স.): ভোটে হেরেও মহিলাদের অসম্মান ও এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবার শম্ভুনগর গ্রামের তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে। এর প্রতিবাদে মঙ্গলবার ঝাঁটা, জুতো নিয়ে পথে নামলেন স্থানীয় মহিলারা। তাঁদের অভিযোগ, ভোটের আগে থেকেই এলাকার তৃণমূল নেতা পরিতোষ হালদার ও তার সঙ্গী রহমান লস্কর হুমকি দিচ্ছিল ও মহিলাদের উত্যক্ত করছিল। ভোটে হেরে গিয়েও তা অব্যাহত। পুলিশ ইতিমধ্যেই পরিতোষ হালদারকে গ্রেফতার করেছে। এবার রহমান লস্করকে গ্রেফতারের দাবিতে গোসাবার শম্ভুনগরের মহিলারা পথে নেমে বিক্ষোভ দেখান।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ