ওয়েলস্পান ওয়ানের সঙ্গে চুক্তি বালমার লরির, নাভা শেভায় তৈরি হচ্ছে অত্যাধুনিক গুদামঘর
কলকাতা, ১২ মে (হি.স.): বড়সড় ব্যবসায়িক চুক্তির পথে হাঁটল কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা বালমার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড। জেএনপিএ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অন্তর্গত ‘ডব্লিউটিসি নাভা শেভা’ প্রকল্পে প্রায় ৬৫ হাজার বর্গফুট গুদামঘর ব্যবহারের জন্য ‘ওয়েলস
গ্রাম বাংলার জমজমাট ভোপথ


কলকাতা, ১২ মে (হি.স.): বড়সড় ব্যবসায়িক চুক্তির পথে হাঁটল কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা বালমার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড। জেএনপিএ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অন্তর্গত ‘ডব্লিউটিসি নাভা শেভা’ প্রকল্পে প্রায় ৬৫ হাজার বর্গফুট গুদামঘর ব্যবহারের জন্য ‘ওয়েলস্পান ওয়ান’-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে তারা। আগামী পাঁচ বছরের জন্য এই সাব-লিজ চুক্তিটি সম্পাদিত হয়েছে। এর ফলে ওয়েলস্পান ওয়ানের সঙ্গে অংশীদারিত্বে যুক্ত হওয়া প্রথম কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসেবে নাম লেখাল বালমার লরি।

​সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই উন্নত পরিকাঠামো ব্যবহার করে এসইজেড গুদামজাতকরণ এবং বন্দরভিত্তিক লজিস্টিক পরিষেবার পরিধি আরও বাড়ানো হবে। এই প্রকল্পের একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিক হলো— ভারতে এই প্রথম কোনও বহুতল গুদাম ব্যবস্থার উপরের তলায় এমন পরিকাঠামো তৈরি হচ্ছে, যেখানে ৪০ ফুটের বিশাল কনটেইনার ট্রেলার সরাসরি উপরের ডকিং-বে পর্যন্ত পৌঁছতে পারবে।

​বর্তমানে প্রায় ৫৫ একর জায়গা জুড়ে বিস্তৃত এই প্রকল্পে মোট ৪৪.৫ লক্ষ বর্গফুট উন্নয়নের সম্ভাবনা রয়েছে। লজিস্টিক ও সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণে এই উদ্যোগ বিশেষ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। ২০২৭ সালের শুরুর দিকে প্রকল্পটি পুরোদমে চালু হওয়ার কথা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande