দুর্গে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জনের মৃত্যু
দুর্গ, ১২ মে (হি.স.) : ছত্তিশগড়ের দুর্গ জেলার কুমহারি এলাকার মহামায়া বস্তিতে মঙ্গলবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আকস্মিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে দুই তরুণী, এক পুরুষ এবং দেড় বছ
দুর্গে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জনের মৃত্যু


দুর্গ, ১২ মে (হি.স.) : ছত্তিশগড়ের দুর্গ জেলার কুমহারি এলাকার মহামায়া বস্তিতে মঙ্গলবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আকস্মিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে রয়েছে দুই তরুণী, এক পুরুষ এবং দেড় বছরের একটি শিশুকন্যা রয়েছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়ির জানালা পর্যন্ত কেঁপে ওঠে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে পুরো ঘর ভরে গিয়েছিল। সেই সময়ই বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘরের ভেতরে থাকা কেউই বাইরে বের হওয়ার সুযোগ পাননি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে বাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। পরে অনেক কষ্টে চারজনের পুড়ে যাওয়া দগ্ধ দেহ উদ্ধার করা হয়। মৃতদের শনাক্ত করা হয়েছে ৪৫ বছর বয়সী অনিল বৈষ্ণব, ২০ বছরের লক্ষ্মী, ১৮ বছরের চাঁদনী এবং দেড় বছরের গোপিকা বৈষ্ণব হিসেবে।

ঘটনার খবর পেয়ে ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী শ্যাম বিহারী জয়সওয়াল নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে শোক প্রকাশ করেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনকে দ্রুত তদন্তের নির্দেশ দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সরকারি সহায়তার আশ্বাস দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande