
কলকাতা, ১৩ মে (হি.স.): মাথা নট করে বিধানসভায় প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার বিধানসভায় প্রবেশের পূর্বে শ্রদ্ধার নিদর্শনস্বরূপ বিধানসভার সিঁড়িতে মাথা নত করেন। বিধানসভা চত্বরে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে বিধায়ক হিসেবে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও মন্ত্রী দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গে প্রোটেম স্পিকার তাপস রায় এদিন বলেন, একটি বিধানসভা ও সংসদীয় গণতন্ত্রে সবকিছু যেভাবে চলা উচিত, ঠিক সেভাবেই চলবে। রাজ্য বিধানসভায় বৃহস্পতিবারও নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। প্রথমার্ধে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা বিধায়ক পদে শপথগ্রহণ গ্রহণ করেন। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বেই শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং দুই ২৪ পরগনার বিধায়করা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত