নিট ইউজি পরীক্ষা বাতিলের প্রেক্ষিতে বিজেপিকে তোপ অতিশীর
নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): সর্বভারতীয় নিট ইউজি পরীক্ষা বাতিলের প্রেক্ষিতে এবার বিজেপিকে দুষলেন আম আদমি পার্টির নেত্রী অতিশী মারলেনা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেন, আরও একবার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। যখন নিট-এর প্রশ্নপত্র ফাঁস
নিট ইউজি পরীক্ষা বাতিলের প্রেক্ষিতে বিজেপিকে তোপ অতিশীর


নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): সর্বভারতীয় নিট ইউজি পরীক্ষা বাতিলের প্রেক্ষিতে এবার বিজেপিকে দুষলেন আম আদমি পার্টির নেত্রী অতিশী মারলেনা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেন, আরও একবার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। যখন নিট-এর প্রশ্নপত্র ফাঁস হয়, তখন এক দিনেই ২০ লক্ষ শিক্ষার্থীর স্বপ্ন চূর্ণ হয়ে যায়; ভেঙে চুরমার হয়ে যায় ২০ লক্ষ পরিবারের স্বপ্ন।

অতিশী আরও বলেন, নিট পরীক্ষার প্রস্তুতির জন্য একজন শিক্ষার্থী তার জীবনের দুই থেকে তিন বছর উৎসর্গ করে। সন্তানদের নিট কোচিং করানোর লক্ষ্যে অভিভাবকরা তাদের সারা জীবনের কঠোর পরিশ্রমে জমানো সঞ্চয়—যে অর্থ তারা অসীম কষ্টে তিল তিল করে জমিয়েছেন—তা বিনিয়োগ করেন এবং কোচিং ফি বাবদ লক্ষ লক্ষ টাকা খরচ করেন। কিন্তু যখন নিট-এর প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, তখন এই ২০ লক্ষ পরিবারের সমস্ত স্বপ্ন মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande