নবদ্বীপে তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিলে সন্দেহজনক বস্তু, ছড়ালো চাঞ্চল্য
নদিয়া, ১৩ মে (হি. স.):- বুধবার সাতসকালে বোমাতঙ্কে চাঞ্চল্য ছড়াল তীর্থনগরী নবদ্বীপে। নদিয়ার নবদ্বীপ থানার ৬ নম্বর ওয়ার্ডের শ্যামনগর এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিলে হুমকি চিঠি-সহ বোমার মতো দেখতে একটি বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় এলা
বোমাতঙ্ক


নদিয়া, ১৩ মে (হি. স.):- বুধবার সাতসকালে বোমাতঙ্কে চাঞ্চল্য ছড়াল তীর্থনগরী নবদ্বীপে। নদিয়ার নবদ্বীপ থানার ৬ নম্বর ওয়ার্ডের শ্যামনগর এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিলে হুমকি চিঠি-সহ বোমার মতো দেখতে একটি বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে নিতাই চন্দ্র সাহা নামে এক তৃণমূল কর্মীর বাড়ির সদস্যদের নজরে আসে পাঁচিলের ওপর রাখা একটি গোলাকার বস্তু। সেটি সুতলি দিয়ে মোড়ানো ছিল এবং তার সঙ্গে একটি হুমকির চিঠিও রাখা ছিল। বিষয়টি দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বস্তুটি আসল বোমা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, চলতি মাসের ৫ তারিখেও ওই বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছিল। তার মধ্যেই ফের এই ঘটনায় আতঙ্ক বেড়েছে। পরিবারের অভিযোগ, রাজনৈতিক কারণেই তাদের নিশানা করা হচ্ছে। যদিও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande