সিবিএসই দ্বাদশের পরীক্ষার ফলাফল ঘোষিত, পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের
কলকাতা, ১৩ মে (হি.স.): প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র দ্বাদশের পরীক্ষার ফলাফল। পরীক্ষা শেষের এক মাস তিন দিনের মাথায় ঘোষণা করা হল পরীক্ষার ফলাফল। বিগত দু''বছরের মতোই এ বারও ১৩ মে ঘোষণা করা হল পরীক্ষার ফল। চলতি বছরে দ্ব
সিবিএসই দ্বাদশের পরীক্ষার ফলাফল ঘোষিত, পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের


কলকাতা, ১৩ মে (হি.স.): প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র দ্বাদশের পরীক্ষার ফলাফল। পরীক্ষা শেষের এক মাস তিন দিনের মাথায় ঘোষণা করা হল পরীক্ষার ফলাফল। বিগত দু'বছরের মতোই এ বারও ১৩ মে ঘোষণা করা হল পরীক্ষার ফল। চলতি বছরে দ্বাদশের পরীক্ষা শুরু হয়েছিল ১৭ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ১০ এপ্রিল। মোট ১৮ লক্ষ পরীক্ষার্থী এ বার দ্বাদশের পরীক্ষা দিয়েছিল। এ বছর পাশের হার ৮৫.২০ শতাংশ। গত ছর ছিল ৮৮.৩৯ শতাংশ। অর্থাৎ এ বছর কিছুটা কমেছে পাশের হার। তবে এ বারের পরীক্ষাতেও ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। মেয়েদের পাশের হার ৮৮.৮৬ শতাংশ। অন্য দিকে, ছেলেদের পাশের হার ৮২.১৩ শতাংশ। অর্থাৎ পাশের হারের ছেলেদের থেকে মেয়েদের ব্যবধান প্রায় ৬.৭৩ শতাংশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande