বর্ধমানে ২২টি গরু উদ্ধার, পাচারের অভিযোগে গ্রেফতার দুই
বর্ধমান, ১৩ মে (হি. স.): পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে গরু পাচারের সন্দেহে অভিযান চালিয়ে ২২টি গরু উদ্ধার করল বর্ধমান সদর থানার পুলিশ। ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান জেলা আদালতে তোলা হয়। বুধবার পুলিশ সূত্রে জানা গ
গ্রেফতার


বর্ধমান, ১৩ মে (হি. স.): পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে গরু পাচারের সন্দেহে অভিযান চালিয়ে ২২টি গরু উদ্ধার করল বর্ধমান সদর থানার পুলিশ। ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান জেলা আদালতে তোলা হয়। বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে বর্ধমান শহরের বাদামতলা এলাকায় হেড পোস্ট অফিসের সামনে সন্দেহজনকভাবে গরু বোঝাই একটি গাড়ি আটক করা হয়। তল্লাশি চালিয়ে ২২টি গরু উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম শেখ রফিকুল ইসলাম (৩০) এবং মিন্টু শেখ (৫০)। তাঁদের বাড়ি পূর্বস্থলী থানার হলদি নপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গরুগুলির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ধৃতরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছে, বাঁকুড়ার পাত্রসায়ার এলাকা থেকে গরুগুলি এনে শ্রীখণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপরই পাচারের সন্দেহে গরুগুলিকে বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৩০৩(২), ৩১৭(২), ৩১৭(৪), ৩১৭(৫) এবং ৬২(২) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বর্ধমান সদর থানার আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande