জাল নথিতে অবৈধ কয়লা পরিবহণ, বলরামপুরে গ্রেফতার ৩
বলরামপুর, ১৩ মে (হি.স.) : জাল নথিপত্রের সাহায্যে অবৈধ কয়লা পরিবহণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করল বলরামপুর জেলার চালগলি থানার পুলিশ। ধৃতদের বুধবার আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২২ মার্চ রাতে টহলদারির সময়
জাল নথিতে কয়লা পাচার, বলরামপুরে গ্রেফতার ৩


বলরামপুর, ১৩ মে (হি.স.) : জাল নথিপত্রের সাহায্যে অবৈধ কয়লা পরিবহণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করল বলরামপুর জেলার চালগলি থানার পুলিশ। ধৃতদের বুধবার আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২২ মার্চ রাতে টহলদারির সময় ডংগারো গ্রামে রাস্তার ধারে একটি ট্রেলার পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ট্রেলারটিতে প্রায় ৩২ টন কয়লা বোঝাই ছিল। এরপরই গাড়িটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করে পুলিশ।তদন্তে ট্রেলার চালকের জমা দেওয়া কয়লা পরিবহণ সংক্রান্ত নথিপত্র যাচাই করে দেখা যায়, সেগুলি জাল। এই ঘটনায় থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়।পুলিশি জেরায় বসেরাকলা এলাকার বাসিন্দা সীতারাম জানান, পরিবহণকারী আফতাব আলমের কাছ থেকে কয়লা আনা হয়েছিল এবং তা ডংগারো গ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্তে ট্রেলার চালক অক্ষয় কুমার, পরিবহণকারী আফতাব আলম এবং ট্রেলারের মালিক বিনোদ নায়েকের নাম সামনে আসে।পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার তিন জনকেই গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সুরজপুর জেলার লাঞ্চি এলাকার বাসিন্দা অক্ষয় কুমার, রায়গড় জেলার বোঝিয়া এলাকার আফতাব আলম এবং নওয়াপাড়ার বাসিন্দা বিনোদ নায়েক।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande