পাটনায় পুলিশের সঙ্গে গুলির সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ অপরাধী
পাটনা, ১৩ মে (হি.স.) : পাটনার বিহটা থানা এলাকায় গভীর রাতে পুলিশের সঙ্গে গুলির সংঘর্ষে গুলিবিদ্ধ হল দুই অপরাধী। ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পুলিশি নজরদারিতে তাদের চিকিৎসা চলছে। বুধবা
পাটনায় পুলিশের সঙ্গে গুলির লড়াই,আহত দুই অপরাধী


পাটনা, ১৩ মে (হি.স.) : পাটনার বিহটা থানা এলাকায় গভীর রাতে পুলিশের সঙ্গে গুলির সংঘর্ষে গুলিবিদ্ধ হল দুই অপরাধী। ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পুলিশি নজরদারিতে তাদের চিকিৎসা চলছে।

বুধবার পাটনার সিনিয়র পুলিশ সুপার কার্তিকেয় কে. শর্মা জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদে একটি খুনের ঘটনায় জড়িত থাকার কথা সামনে আসে। পাশাপাশি তারা জানায়, অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য কিছু আগ্নেয়াস্ত্র বিহটা থানা এলাকার একটি জায়গায় লুকিয়ে রাখা হয়েছে।

এরপর অভিযুক্তদের নিয়ে পুলিশ নির্দিষ্ট জায়গায় পৌঁছলে লুকিয়ে রাখা অস্ত্র থেকে পুলিশকে লক্ষ্য করে আচমকা গুলি চালানো হয় বলে অভিযোগ। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ।

পুলিশের পাল্টা গুলিতে অবধেশ ওরফে বিদেশিয়া ও পাপ্পু রায়ের পায়ে গুলি লাগে। অন্য অভিযুক্ত দীপক কুমার পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরে আহতদের পুলিশি হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনার তদন্ত চলছে।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande