
নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): ভারতীয় আবহাওয়ার দফতর (আইএমডি) জানিয়েছে, চলতি সপ্তাহেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছে যেতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর চলতি সপ্তাহের শেষ নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশে, আন্দামান সাগর এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়ার দফতর জানিয়েছে।
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সংশ্লিষ্ট এলাকার ওপর থাকা নিম্নচাপ অঞ্চল এর সঙ্গে ঘূর্ণাবর্ত সমুদ্র পৃষ্ঠ থেকে সাড়ে চার কিলোমিটার ওপরে অবস্থান করছে এবং তা আগামী ২৪ ঘণ্টায় আরও স্পষ্ট রূপ নিতে পারে। সাধারণত আন্দামান–নিকোবরে বর্ষা শুরু হয় ২২ মে নাগাদ। কিন্তু এ বছর তার অন্তত দু’দিন আগেই বর্ষা নামতে চলেছে ওই অঞ্চলে — আইএমডি-র পূর্বাভাস এমনই।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ