সোনা-রুপোয় আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করল কেন্দ্র
নয়াদিল্লি, ১৩ মে (হি..): সোনা-রুপোর আমদানি শুল্ক বাড়ল দ্বিগুণেরও বেশি। পশ্চিম এশিয়ায় উদ্ভুত সংকটের আবহে সোনা ও রুপোর আমদানিতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্র ঘোষণা করেছে, সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ কর
সোনা-রুপোয় আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করল কেন্দ্র


নয়াদিল্লি, ১৩ মে (হি..): সোনা-রুপোর আমদানি শুল্ক বাড়ল দ্বিগুণেরও বেশি। পশ্চিম এশিয়ায় উদ্ভুত সংকটের আবহে সোনা ও রুপোর আমদানিতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্র ঘোষণা করেছে, সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ১০ শতাংশ বেসিক কাস্টমস ডিউটি এবং ৫ শতাংশ এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস।

সোনা এবং রুপোর উপর ১০ শতাংশ আমদানি শুল্ক এবং ৫ শতাংশ কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস চাপানো হয়েছে। ফলে আড়াই গুণ আমদানি শুল্ক বেড়ে গিয়েছে। কেন্দ্র আশাবাদী এই সিদ্ধান্তের জেরে সোনা আমদানিতে রাশ টানা যাবে। বাণিজ্যে ঘাটতি কমবে এবং ডলার প্রতি টাকার পতনও আটকানো যাবে বলে মনে করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande